ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় একই পরিবারের ৩ জনকে গুলি করে হত্যা

কুষ্টিয়া শহরে প্রকাশ্যে একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (১৩ জুন) বেলা সোয়া ১১টার শহরের ৬ নং ওয়ার্ডের কাস্টমস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।


নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতাকারিগর পাড়ার মিজবারের ছেলে শাকিল (২৮), তার স্ত্রী আসমা (২৫) ও ছেলে রবিন (৭)। নিহত শাকিল একজন বিকাশ কর্মী ছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর তিনটি গুলির শব্দ শুনতে পেয়ে বাইরে আসি। এসে দেখি শিশুসহ তিনজন মাটিতে পড়ে আছে। এর মধ্যে মা ও সাত বছরের ছেলে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় শিশুটির বাবাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


এ ঘটনায় সৌমেন রায় নামের পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) পিস্তলসহ আটক করেছে পুলিশ। তিনি হালসা ক্যাম্পে কর্মরত ছিলেন।


পুলিশ কর্মকর্তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটক পুলিশ কর্মকর্তা সম্প্রতি হালসা ক্যাম্প থেকে খুলনার ফুলতলাতে বদলি হন।

ads
ads
ads

Our Facebook Page

↑